চলচ্চিত্রে স্বাগতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী স্বাগতালক্ষ্মী ফের চলচ্চিত্রে পা রাখলেন। বললেন, ‘অভিনয় আমার খুব ভালো লাগে। তাই মন চাইল, আবার নেমে পড়লাম চলচ্চিত্রে।’ এবার অভিনয় করছেন পরিচালক পার্থ সারথির ছবি বিন্দাস প্রেম-এ। এর আগে অবশ্য তিনি অভিনয় করেছেন কথা ছবিতে। বিন্দাস প্রেম ছবিতে তাঁকে দেখা যাবে এক আধুনিক মায়ের চরিত্রে। ছবির শুটিং হচ্ছে ভুটান, গ্যাংটক, মাইথন ও কলকাতায়। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন বাবুল বোস। নায়কের চরিত্রে মৈনাক আর নায়িকার চরিত্রে আছেন মেঘা। ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা।