চলচ্চিত্রের কাজে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কল্যাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্যাণ
কল্যাণ

নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য দেড় মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কল্যাণ। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। কল্যাণ বলেন, ‘সেখানে আমি খালিদ মাহমুদ মিঠু পরিচালিত নতুন একটি ছবির কাজ করব। বিভিন্ন দেশের সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয় এ ছবির ভাবনা। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ছবিতে আমি বাংলাদেশি যুবকের চরিত্রে অভিনয় করব। এর আগে খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো ছবিতে অভিনয় করেছি। আশা করছি, নতুন ছবিটি ভালো কিছু হবে।’
জানা গেছে, যুক্তরাষ্ট্রে দেড় মাসের শুটিং শেষে দেশে ফেরার পর খালিদ মাহমুদ মিঠু ছবিটি সম্পর্কে বিস্তারিত সবাইকে জানাবেন।
টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি কল্যাণ এখন চলচ্চিত্রেও অভিনয় করছেন। তাঁর প্রথম ছবির নাম পিতা। এরপর তিনি জোনািকর আলো ও প্রার্থনা নামের দুটি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তিনি অঞ্জন দত্ত পরিচালিত মনবাকসো ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।