চলচ্চিত্রের গানে তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চঞ্চল চৌধুরী ও শাওন এবার চলচ্চিত্রের গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। ছবির নাম পিতা। এটি পরিচালনা করছেন মাসুদ আখন্দ। গানের কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। তিনি বললেন, ‘চলচ্চিত্রের গল্প মাথায় রেখেই গানটি তৈরি করেছি। গানটির সুর ও সংগীত আয়োজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি।’