চলচ্চিত্রের গানে তৌসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা করলেন তৌসিফ। একই সঙ্গে চলচ্চিত্রের গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তৌসিফের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা। গত সোমবার ব্লু-শট রেকর্ডিং স্টুডিওতে ধারণকাজ হয়েছে গানটির। ছবির নাম এই তো ভালোবাসা, পরিচালনা করছেন শাহীন টুটুল।তৌসিফ বললেন, ‘চলচ্চিত্রে এটি আমার প্রথম কাজ। তাও আবার শিরোনাম সংগীত। পুরো ব্যাপারটা আমার জন্য ছিল রোমাঞ্চকর।’এদিকে মিশ্র অ্যালবাম হিট অ্যালবাম থ্রিতে গান করবেন সামিনা চৌধুরী। তাঁর এই গানের সুর করছেন তৌসিফ। গানটির সুর ও সংগীতের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ মাসের মাঝামাঝি গানটিতে কণ্ঠ দেবেন সামিনা চৌধুরী।