চলচ্চিত্রের গানে ফিরছেন আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার চলচ্চিত্রের গানে ফিরছেন গায়ক আসিফ আকবর। বদিউল আলম খোকন পরিচালিত ‘মাই নেম ইজ খান’ ছবিতে কবির বকুলের লেখা একটি গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। আগামীকাল গানটি ধারণ করা হবে। বছর তিনেক আগে হঠাত্ করেই চলচ্চিত্রের গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে একরকম অবাক করেছিলেন আসিফ আকবর। মঞ্চ, টেলিভিশনের সরাসরি গান এবং অডিও ক্যাসেটেও কোনো ধরনের গান করবেন না বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। চলচ্চিত্রের গানে ফেরা প্রসঙ্গে আসিফ জানিয়েছেন, ‘আমি সর্বশেষ সাড়ে তিন বছর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলাম। এবার যে গানটি করতে যাচ্ছি, সেটির জন্য অনেক দিন ধরে সবাই অনুরোধ করছিলেন। তাই গানটি করতে রাজি হয়েছি।’চলচ্চিত্রের গানে নিয়মিত হবেন কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘এটা আসলে বলা যাচ্ছে না।’ আসিফ আকবর বর্তমানে একক অ্যালবাম ‘এক্সপ্রেম’ নিয়ে কাজ করছেন।