চলচ্চিত্রের গানে ফিরলেন সোনিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর পর দেশে ফিরেছেন সোনিয়া। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরে চতুর্থ হয়েছিলেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিলেন। ছবির নাম পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি। কবির বকুলের লেখা ‘অচল পয়সা এখন চলে কি’ শিরোনামে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন কিশোর, রন্টি ও মুহিন।সোনিয়া বলেন, ‘ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর অল্প সময়ের মধ্যে অর্ধশতাধিক ছবির গানে কণ্ঠ দিয়েছিলাম। কানাডা থেকে তিন বছর পর দেশে ফিরেছি ২ অক্টোবর। আবার গান করছি। খুব ভালো লাগছে।’ তিনি আরও জানালেন, এবার দেশে মাস ছয়েক থাকার ইচ্ছা আছে তাঁর।২০০৯ সালে কানাডাপ্রবাসী জহির আহমেদের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। এরপর কানাডায় চলে যান তিনি।