চলচ্চিত্রের গানে ব্যস্ত পুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলক
পুলক

চলচ্চিত্রের গানে ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী পুলক। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে প্রায় ডজন খানেক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এসব গানের সংগীত পরিচালকেরা হলেন শওকত আলী ইমন, ইমন সাহা, শফিক তুহিন, আলী আকরাম শুভ, আহমেদ হুমায়ুন প্রমুখ।

পুলক বলেন, ‘চলচ্চিত্রের গান নিয়ে আমি সত্যিই এখন দারুণ ব্যস্ত। সম্প্রতি ‘‘ডোন্ট কেয়ার’’ চলচ্চিত্রে শওকত আলী ইমনের সুরে, ‘‘রেড’’ চলচ্চিত্রে আহমেদ হুমায়ুনের সুরে আর শফিক তুহিনের কথা ও সুরে “দবির সাহেবের সংসার” চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলাম।’

পুলক আরও জানান, ‘অডিওর পাশাপাশি আমি চলচ্চিত্রের গানেও প্রতিষ্ঠিত হতে চাই। পরিকল্পনামতো সেভাবেই এগিয়ে যাচ্ছি। বেশ কিছু সমস্যা কাটিয়ে সাম্প্রতিক সময়ে আমাদের দেশীয় চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াচ্ছে। আর তার সঙ্গে বাড়ছে শিল্পীদের ব্যস্ততাও। এতে করে দর্শক-শ্রোতারাও পাচ্ছেন বেশ কিছু ভালো লাগার মতো গান। আশা করছি, শিল্পীদের এ ধরনের ব্যস্ততা অব্যাহত থাকবে।’