চলচ্চিত্রের গানে মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো সবাই মিলে হাত ধরি, মনটা উজাড় করে গান করি/মজা করি সবাই মিলে, নেচে গেয়ে নেচে গেয়ে আনন্দ করি।’ দূরবীন ব্যান্ডের সদস্য ফয়সালের লেখা এ গানটি ‘ধানমন্ডি-৮’ চলচ্চিত্রের আইটেম গান। এরই মধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। ধানমন্ডি-৮ চলচ্চিত্রের এ গানটির মাধ্যমে প্রথমবারের মতো সিনেমার গানে একসঙ্গে কণ্ঠ দিলেন মিলা ও আরফিন রুমী। গানটির সুর ও সংগীত পরিচালনার কাজটিও করেছেন রুমী। গত ৩০ সেপ্টেম্বর আরফিন রুমীর স্টুডিওতে গানটির ভয়েজ দেওয়ার কাজ চূড়ান্ত হয়।সিনেমার গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মিলা বলেন, ‘খুবই ভালো লাগছে চমৎকার একটি গানে কণ্ঠ দিতে পেরে। এটি রুমীর সঙ্গে আমার প্রথম গান করা। ওর কম্পোজিশন বেশ ভালো। আমার মনে হয়, তরুণদের জন্য নির্মিত ছবিটির এ গানের মাধ্যম তরুণেরা নিজেদেরই খুঁজে পাবে। পাশাপাশি গানটির চিত্রায়নেও আমার থাকার সম্ভাবনা রয়েছে।’অপর দিকে রুমী বলেন, ‘এ গানটি আমার জন্য স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। কারণ, গানটির যেদিন ভয়েজ দিতে যাই আমরা, সেদিনই আমি বাবা হওয়ার হওয়ার গৌরব অর্জন করি। তাই প্রথম অন্তরাটা শেষ করে সেদিন আর কাজ করিনি। পরের দিন ৩০ সেপ্টেম্বর গানটির চূড়ান্ত কাজ সম্পন্ন হয়। গানটি সম্পর্কে শুধু এটুকুই বলব তরুণদের মনে রাখার মতো একটি গান হবে এটি।’পরিচালক হিমেল আশরাফ জানান, আগামী ডিসেম্বর থেকেই ছবিটির শুটিং শুরু হবে। ধানমন্ডি-৮-এর পাশাপাশি কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা ও ঢাকা আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির কাজ শুরু হবে।