চলচ্চিত্রের গানে সায়ান-এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের জন্য গান করছেন সায়ান ও এরশাদ। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ চলচ্চিত্রের শীর্ষ সংগীত ‘যত দূরে যাও, পেছনে তাকাও/শুধু পরাজয়, তারই দেখা তুমি পাবে/ এইবার এইবার এইবার’-এর সংগীত পরিচালনা করেছেন এরশাদ। আর কথা, সুর ও কণ্ঠে দ্বৈতভাবে আছেন সায়ান ও এরশাদ। সায়ান ও এরশাদের এটিই প্রথম কোনো চলচ্চিত্রের জন্য গান করা।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সায়ান বলেন, ‘চলচ্চিত্রের গানে কেন কণ্ঠ দিচ্ছি না—অনেক দিন ধরে অনেকের এ রকম অসংখ্য অভিযোগ শুনতে হয়েছে। আর সেটা হবে না। সত্যি কথা বলতে কি, যে ধরনের চলচ্চিত্রে গান করতে চাই, সে ধরনের গান করার প্রস্তাব পাইনি বিধায় এত দিন কাজটি করা হয়নি। পিতা ছবিটির গল্প শোনার পরই ভালো লেগেছিল। গল্পটি সত্যিই অন্য রকম। আর এ গল্পটির কারণেই ছবিটির জন্য কাজ করতে রাজি হয়েছি।’গানটি করে আপনি নিজে কতটা সন্তুষ্ট—এমন প্রশ্নের জবাবে সায়ান বলেন, এখন পর্যন্ত গানটির পুরো কাজ শেষ হয়নি। অনেক দিন ধরেই আমরা (আমি ও এরশাদ) কাজটি করছি। এরই মধ্যে ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে মনে হয়েছে। তবে এতটুকু নির্দ্বিধায় বলতে পারি, কাজটি করে আমি খুবই আনন্দিত।’এদিকে এরশাদ বলেন, ‘ছবিটিতে গান করার ক্ষেত্রে বেশ কয়েকটি কারণ ছিল। তার মধ্যে প্রথমটি হচ্ছে এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এর গল্প বলাটা অন্য চলচ্চিত্রগুলোর চেয়ে আলাদা মনে হয়েছে। এখন পর্যন্ত যত দূর কাজ হয়েছে, তাতে বেশ ভালোই লেগেছে।’ছবিটির পরিচালক মাসুদ আখন্দ বর্তমানে সুইডেনে। ফেসবুকের মাধ্যমে তিনি বলেছেন, ‘গানটি শুনে আমি যারপরনাই মুগ্ধ।’ তিনি আরও বলেন, সায়ান ও এরশাদের এই গানটি ছাড়া ছবির অন্য গানগুলো করেছেন ইমন সাহা।মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শায়না আমিন ও কল্যাণ। এ বছরের ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।