চলচ্চিত্রের গানের সুরকার প্রতীক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান চলচ্চিত্রে গান করছেন বাবার মৃত্যুর এক বছর পর অর্থাৎ ২০০৬ সাল থেকে। এবার প্রতীক চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা করছেন। ছবির নাম ছেলেটি পাগল পাগল, মেয়েটি আবোলতাবোল। পরিচালনা করছেন সাইফ চন্দন।
প্রতীক জানান, ছেলেটি পাগল পাগল, মেয়েটি আবোলতাবোল ছবির দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। গত শুক্রবার তিনি রাজধানীর প্রমিক্স স্টুডিওতে নিজের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন। অন্য গানে কণ্ঠ দেবেন কনা।
প্রতীক আরও জানান, এবার তিনি নিজের সপ্তম একক অ্যালবামের কাজ করেছেন। অ্যালবামের নাম প্রেমে পড়েছি। ঈগল মিউজিক থেকে এটি বাজারে আসবে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি।