দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মেট্ট্রো। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন ফাত্তাহ তানভীর। নাটকে অভিনয় করেছেন শশী। কথা হলো তাঁর সঙ্গে।‘মেট্রো’ ধারাবাহিকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকটি ঢাকা শহরের বিভিন্ন পরিবারের গল্প নিয়ে। যেমন আমি যে পরিবারের সদস্য, এখানে আমার বাবা রাইসুল ইসলাম আসাদ, মা ওয়াহিদা মল্লিক। বাবা রাজনীতিবিদ। বাবার প্রতিদ্বন্দ্বী একজন যুবক। একসময় আমি তাকে বিয়ে করি। বিয়ের পর বুঝতে পারি, ছেলেটি বাবার সবকিছু দখল করার জন্য আমাকে বিয়ে করেছে। এ নিয়ে সংসারে কলহ শুরু হয়। এরপর ঘটবে অনেক ঘটনা।এর মধ্যে কী কাজ করলেন?অনেকগুলো নাটকের শুটিং করেছি। বেশির ভাগ কাজই ধারাবাহিক নাটকের। এর মধ্যে আছে সৈম নজরুলের মা, আবীর খানের লাল ছায়া, তন্ময় তানসেনের এক আকাশের নিচে। এ ছাড়া খোয়াব নাটকের কাজ শুরু করেছি। আর মেট্রোর শুটিং তো চলছেই। চলচ্চিত্রে আপনার শুরুটা হয়েছিল ‘হাজার বছর ধরে’ দিয়ে। এরপর সেই অর্থে আপনাকে আর ছবিতে দেখা গেল না?আসলে ব্যাটে-বলে মেলেনি বলে করা হয়নি। মাঝে খিজির হায়াত খানের একটি ছবিতে কাজ করেছিলাম। আর মোরশেদুল ইসলামের বৃষ্টির দিনে ছবিতে কাজ করেছি। এই ছবির আরও কিছু কাজ বাকি আছে। শফিকুল ইসলামের শুয়া চান পাখি নামে আরেকটি ছবিতে কাজ করব। ১৪ মে থেকে হোতাপাড়ায় ছবিটির কাজ শুরু হবে। তবে চলচ্চিত্রে সেই অর্থ কাজ করছি না। নাটকেই বেশি করছি। পড়াশোনার কী খবর?চলছে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছি। শেষ হতে আরও দেড় বছর লাগবে। বিনোদন প্রতিবেদক