চলচ্চিত্রের জন্য গাইলেন ক্লোজআপ ওয়ানের আরিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়ক আরিফ। ছবির নাম ‘ওয়ানওয়ে রোড’। ছবিটি পরিচালনা করছেন এম ফেরদৌস রেজা। ছবির এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। দ্বৈত কণ্ঠের গানটিতে আরিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রিয়া।
চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে আরিফ বলেন, ‘আসলে চলচ্চিত্রের গানে কাজ করার ইচ্ছা সব শিল্পীরই থাকে। আমারও ছিল। অবশেষে সে ইচ্ছা পূর্ণ হলো। এজন্য ভালো লাগছে। আমি অনেক খুশি।’
এখন পর্যন্ত আরিফের তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ‘দাও হাত বাড়িয়ে’ (২০১০), ‘রোদেলা’ (২০১২) এবং ‘দাও হাত বাড়িয়ে ২’ (২০১৩)। এ ছাড়া ১২টি মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তরুণ এ গায়ক। আসছে ঈদুল আজহায় তাঁর আরও চারটি মিশ্র অ্যালবাম প্রকাশ পাবে।