চলচ্চিত্রের দুই নির্মাতাকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ শোনালেন প্রথম দেখার গল্প। কেউ করলেন কাজের গল্প। কারও চোখ ভিজে যাচ্ছিল, কেউ দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বসে রইলেন। পিনপতন নিস্তব্ধতা। চোখের সামনে দুজনের স্থিরচিত্র। একজন শিবলী সাদিক, অন্যজন আজমল হুদা মিঠু। দুজনই ছিলেন চলচ্চিত্র জগতের কাছের মানুষ। খুব কাছাকাছি সময়ে মৃত্যু হয়েছে দুজনের। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বুধবার দুপুরে চলচ্চিত্র পরিচালক সমিতি এক স্মরণসভার আয়োজন করে। শওকত জামিলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজ্জাক, গাজী মাজহারুল আনোয়ার, কাজী হায়াত্, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।