চলচ্চিত্রের ভাষার ওপর প্রশিক্ষণ দেবেন জন হুড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার চলচ্চিত্র প্রশিক্ষক ও সমালোচক জন হুড চলচ্চিত্রের ভাষার ওপর প্রশিক্ষণ দেবেন। আগামী ২ থেকে ৬ জানুয়ারি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার শিরোনাম ‘টু এক্সপ্লোর দ্য ল্যাংগুয়েজ অব সিনেমা’।বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, জন হুড উপমহাদেশের চলচ্চিত্রের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো সত্যজিৎ রায়ের ওপর বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড অব অপু, চেজিং দ্য ট্রুথ: দ্য ফিল্মস অব মৃণাল সেন, টাইম অ্যান্ড ড্রিম: দ্য ফিল্মস অব বুদ্ধদেব দাশগুপ্ত। কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের ৯ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।যোগাযোগের ঠিকানা: বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, ১৬০ লেক সার্কাস (পঞ্চম তলা), মিরপুর রোড, কলাবাগান, ঢাকা। মুঠোফোন: ০১৭১২০৮৬১০২, ০১৭২২৫৮৭২৮৮, ০১৭১১৯৪০১৬৩।