চলচ্চিত্রের সংগীত পরিচালক লাকী আখান্দ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চে গান করেছিলেন লাকী আখান্দ্। সময়টা ছিল ১৯৬৫ সাল। এরপর টিভি ও বেতার। জানালেন, দীর্ঘ সংগীতজীবনে এবার তিনি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করছেন। ছবির নাম কাজলের দিনরাত্রি। সরকারি অনুদানে তৈরি হচ্ছে ছবিটি। লাকী আখান্দ্ জানান, তিনি প্রথম প্লেব্যাক করেছেন ১১ বছর বয়সে। ছবিটি ছিল আবার বনবাসে রূপবান। এরপর গান করেছেন ঘুড্ডি ও এই সুন্দর পৃথিবীতে। সুর দিয়েছেন অসংখ্য আধুনিক গানে।এত দিন চলচ্চিত্রে সংগীত পরিচালনার ব্যাপারে আগ্রহী না হওয়ার কারণ প্রসঙ্গে বললেন, ‘এ দেশের বেশির ভাগ চলচ্চিত্র প্রযোজকই ভারতীয় ছবির গানের একটা অ্যালবাম ধরিয়ে দিয়ে ওটার মতো সুর করতে বলেন। এ কাজ আমাকে দিয়ে হবে না। কোনো স্বাধীনতা নেই। নিজের ইচ্ছামতো কিছুই করতে পারব না। তাই চলচ্চিত্রে সংগীত পরিচালনা আমাকে কখনো আকর্ষণ করেনি।’মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে কাজলের দিনরাত্রি ছবিটি পরিচালনা করছেন সজল খালেদ। ১৫ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে।