চলচ্চিত্রের সংগীত পরিচালনায় পার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম এককভাবে পুরো চলচ্চিত্রের সুর ও সংগীত পরিচালনা করছেন পার্থ মজুমদার। নাম ‘তখন বসন্ত’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অনুরূপ আইচ। পরিচালনা করবেন বিপ্লব হায়দার। ছবিতে মোট গান থাকবে ছয়টি। তার মধ্যে চারটি একক ও দুটি দ্বৈত। এরই মধ্যে পার্থ মজুমদারের নিজস্ব স্টুডিও গ্যারেজে তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, এস আই টুটুল ও মাহমুদুজ্জামান বাবু। এ ছাড়া অন্য গানগুলোতে কণ্ঠ দেবেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার ও পারভেজ। পার্থ মজুমদার বলেন, ‘প্রথমবারের মতো পুরো ছবির সংগীত পরিচালনার কাজ করছি। ভালো লাগাটা যেমন কাজ করছে, ঠিক তেমনি একটা চাপও অনুভব করছি। ছবির গল্পটা অনেক রুচিশীল মনে হয়েছে। যত দূর সম্ভব ভালোভাবে কাজটি করার চেষ্টা করছি।’ সংগীত পরিচালনার পাশাপাশি একটি গানের কথাও লিখেছেন তিনি।উল্লেখ্য, এর আগে এস আই টুটুল ও পার্থ মজুমদার একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন।পরিচালক সূত্রে জানা গেছে ‘তখন বসন্ত’ ছবির নায়ক চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস।