চলচ্চিত্রের সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। তা-ও আবার একটি কিংবা দুটি গান নয়, পুরো ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করবেন তিনি। পাশাপাশি ছবিটির আবহসংগীতের কাজও করবেন বাপ্পা। ছবির নাম সত্তা। বাপ্পা এরই মধ্যে গানগুলোর সুর সংগীতায়োজনের কাজ শুরু করেছেন।বাপ্পা বলেন, ‘এবারই প্রথম পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্রের সুর ও সংগীত পরিচালনার কাজ করছি। গল্পটা ভালো লেগেছে। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, ভালো মানের একটি ছবি হবে সত্তা।’জানালেন, এর আগে দুটি ছবির আবহসংগীতের কাজ করেছিলেন তিনি—গোলাম রাব্বানীর স্বপ্নডানায় ও বৃত্তের বাইরে।সত্তা ছবির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন হাসিবুর রেজা। পরিচালক জানান, এখন ছবির গানের কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হবে।