চলচ্চিত্রের সংগীত পরিচালনায় শফিক তুহিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে চারটি ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন শফিক তুহিন। ছবিগুলো হলো: মনতাজুর রহমানের অগ্নি, জাকির হোসেনের পোড়ামন, শাহীন সুমনের অন্য রকম ভালোবাসা এবং পি এ কাজলের ভালোবাসা আজকাল।সংগীত পরিচালনার পাশাপাশি গান লেখা ও তাতে কণ্ঠ দেওয়ার কাজটিও করছেন শফিক তুহিন। তিনি জানান, চারটি ছবির মধ্যে তিনি পোড়ামন-এর পূর্ণাঙ্গ সুর ও সংগীত পরিচালনা করছেন। অন্য তিনটি ছবিতে একাধিক গানের সুর ও সংগীত পরিচালনা করছেন তিনি।