চলচ্চিত্রের সংগীত পরিচালনায় সজীব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে দুটি চলচ্চিত্রের গানের সুর, সংগীত পরিচালনা ও আবহসংগীত করেছেন সজীব। জানালেন, তারেক মাসুদের পরবর্তী চলচ্চিত্রের আবহসংগীতের কাজ করেছেন। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। চলচ্চিত্রটির কাজ প্রায় শেষ পর্যায়ে। বললেন, ‘তারেক মাসুদের মতো একজন বিশিষ্ট পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। এটা আমার জন্য বিশাল পাওয়া। দৃশ্য এবং পরিচালক যেমনটি চেয়েছেন, সেভাবেই সংগীতের কাজ করেছি।’ আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ‘কান্না’ অবলম্বনে মারুফ হোসেন তৈরি করেছেন চলচ্চিত্র এবং কান্না। এতে আবহসংগীত তৈরির পাশাপাশি দুটি গানে কণ্ঠ দিয়েছেন সজীব। জানালেন, দুটি গানের সুর তাঁরই করা।