চলচ্চিত্রের সূচনা গানে ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন অনেক দিন। কিন্তু এবার চলচ্চিত্রের সূচনা সংগীতে কণ্ঠ দিলেন। ছবির নাম ওয়েটিং—দ্য সিনেমা। ছবিটি পরিচালনা করছেন যৌথভাবে মোহাম্মদ আরিফুর রহমান ও সালেহ আহমেদ। সম্প্রতি লালমাটিয়ায় একটি রেকর্ডিং স্টুডিওতে গানটি ধারণ করা হয়। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পৃথ্বীরাজ। এবারই প্রথম চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন তিনি। জাহিদ আকবরের লেখা গানের কথা হলো—‘এক জীবনে অপেক্ষার, কত রকম ঢেউ’। ন্যান্সি বলেন, ‘চলচ্চিত্রের গল্পটা আমার বেশি ভালো লেগেছে। গল্প শুনে আমি গানটি গাইতে রাজি হই। তা ছাড়া পৃথ্বীরাজের সঙ্গে এটা আমার প্রথম কাজ। গানের কথাও চমৎকার। আশা করছি, দৃশ্যায়নের পর গানটি সবার কাছে আরও বেশি ভালো লাগবে।’আহমেদ ফারুকের ‘মুখোশ’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র ওয়েটিং—দ্য সিনেমা।