প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী উদ্যোক্তার হাতে তৈরি পণ্য ও খাবার নিয়ে ‘উদ্যোগ’ শিরোনামে এক প্রদর্শনী শুরু হলো রাজধানীতে। গতকাল বিকেলে গুলশানের নবাব বাই ওয়েস্টিনে এর উদ্বোধন করেন মুহম্মদ জাফর ইকবাল এবং ফেরদৌসী প্রিয়ভাষিণী। ‘সৃষ্টির স্বাধীনতায়, সুন্দরের সন্ধান’—এ আহ্বান নিয়ে অনলাইনভিত্তিক চারটি প্রতিষ্ঠান ‘শৈলী’, ‘আরণ্যক’, ‘স্ট্রিংস’ ও ‘পুনিজ কিচেন’ এ আয়োজন করে। চলবে ৩০ মার্চ পর্যন্ত।