চলছে একুশের অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে শিশুদের সমবেত সংগীত পরিবেশনা  ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে শিশুদের সমবেত সংগীত পরিবেশনা ছবি: প্রথম আলো

‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা সত্য হউক’ স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অমর একুশের অনুষ্ঠানমালার গতকাল বৃহস্পপতিবার ছিল ষষ্ঠ দিন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সমর বড়ুয়া, ফকির সিরাজ, তপন মজুমদার ও মাহমুদুল হাসান। দলীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ও ঋষিজ শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম, রেজিনা ওয়ালী ও অলক বসু। সবশেষে পথনাটক পরিবেশন করে ঢাকা থিয়েটার ও উদীচী।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় সপ্তম দিনের অনুষ্ঠান শুরু হবে।