চলছে জাতীয় নৃত্যনাট্য উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রথম জাতীয় নৃত্যনাট্য উৎসবের চতুর্থ দিন ছিল কাল। শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে প্রদর্শন শুরু হয় রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী। সামিনা হোসেনের পরিচালনায় এ নৃত্যনাট্য পরিবেশন করে ঢাকার নৃত্যদল ভাবনা। নাটক শেষে পরিবেশনা নিয়ে পর্যালোচনা করেন নাট্যশিল্পী ত্রপা মজুমদার। এরপর পরিবেশিত হয় ব্যাটল অব বাংলাদেশ।