চলছে নাট্যকার ও নির্দেশক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করেছে ১০ দিনের আবাসিক নাট্য কর্মশালা। সারা দেশ থেকে নাটকের ২৫ জন নির্দেশককে নিয়ে নাট্যনির্দেশনা এবং সেট-লাইট-ডিজাইন কর্মশালা শুরু হয়েছে ২৫ মে। বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউটে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি। আজ ৩০ মে শুরু হবে কর্মশালার দ্বিতীয় পর্ব। নাট্যরচনাবিষয়ক এ কর্মশালায় অংশ নেবেন ২৫ জন। কর্মশালার আহ্বায়ক শাহ আলম দুলাল বলেন, এ ধরনের কর্মশালা একসময় আমরা নিজেরাই আয়োজন করতাম। এবার তা সরকারি সহযোগিতায় হচ্ছে। আশা করছি, দেশের প্রত্যন্ত অঞ্চলের নাটক ও থিয়েটারের প্রসারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’