চলছে পাঁচের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের তারকা জরিপের দ্বিতীয় পর্ব। চলছে মুঠোফোনে খুদে বার্তা আর পত্রিকায় প্রকাশিত কুপনের আনাগোনা। আর এতে করেই মুহূর্তে মুহূর্তে তারকাদের অবস্থান ওঠানামা করছে। দর্শক ও ভক্তরা তাঁদের প্রিয় তারকাকে প্রতিযোগিতায় জেতানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে যাঁরা খুদে বার্তা অথবা কুপন পূরণ করে পাঠাচ্ছেন, তাঁদের মধ্যে কেউ কেউ জিতে নিচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার।টিভি নাটকে অভিনয়শিল্পী (নারী) বিভাগে এখন লড়ছেন পাঁচজন। তাঁরা হলেন জয়া আহসান, তারিন, তিশা, রিচি সোলায়মান ও সুমাইয়া শিমু।পাঁচজনই খুব ব্যস্ত। প্রতিদিন কোনো না কোনো নাটকের অথবা বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা। যেমন জয়ার কথাই ধরা যাক। তিনি এবার মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে লড়ছেন, এর পরও ব্যস্ত তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে নাটকটি নিয়ে। মেজবাউর রহমান সুমন পরিচালিত এ নাটকে কাজ করতে জয়াকে যেতে হয়েছিল দৌলতদিয়া যৌনপল্লিতে, সেখানে থেকে নাটকের শুটিং করতে হয়েছে। দেখেছেন এক বিচিত্র জগেক। ‘যখন কাজ করেছি, তখন আসলে কষ্টটা বুঝিনি। পরে যখন সবাই শুনেছে যে আমি এ রকম একটি জায়গায় গিয়ে কাজটা করেছি, তখন সবাই বলেছেন, “তোমার তো অনেক সাহস। কীভাবে করলা!” আসলে কাজটার মধ্যে বিশ্বাসযোগ্যতা আনতেই আমরা সেখানে গিয়েছি। আর এ রকম একটা নাটক যে জনপ্রিয় ধারায় মনোনয়ন পেয়েছে, এটা আসলেই আমার কাছে অন্য রকম লাগছে। ভালো লাগছে যে দর্শকদের কাছে আমার এ কাজটা ভালো লেগেছে।’ বলছিলেন জয়া।জয়ার ভক্তরা যদি জয়াকে চূড়ান্ত পর্বে বিজয়ী করতে চান, তবে জয়াকে মুঠোফোনে ভোট করুন। আপনার মুঠোফোন সেটে মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 4a লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে দিন। এ ছাড়া প্রথম আলোয় প্রকাশিত কুপন পূরণ করেও আপনি আপনার প্রিয় তারকা জয়াকে জিতিয়ে দিতে সহযোগিতা করতে পারেন। তারিন মনোনয়ন পেয়েছেন তুমি আমার মা নাটকে অভিনয়ের জন্য। অনিমেষ আইচের এ নাটকটি প্রচারিত হয়েছিল বিটিভিতে। তারিন এখন বেশ ব্যস্ত নাটকের শুটিং নিয়ে। বললেন, ‘তুমি আমার মা নাটকের নামটা শুনলে বোঝা যায়, নাটকটি একটি বাচ্চা ও মায়ের গল্প নিয়ে তৈরি হয়েছে। এ নাটকে অভিনয়ের জন্য এই প্রতিযোগিতায় যে মনোনয়ন পেয়েছি, এ জন্য বেশ ভালোই লাগছে। দর্শকদের কাছে নাটকটি ভালো লেগেছে বলেই তাঁরা আমাকে এ নাটকের জন্য মনোনয়ন দিয়েছেন।’তারিনকে ভোট দিতে মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 4b লিখে২২২১ নম্বরে পাঠিয়ে দিন। এ ছাড়া পত্রিকায় প্রকাশিত কুপন পূরণ করেও তারিনকে ভোট দিতে পারেন। তিশা ব্যস্ত এখন অনেক ধারাবাহিক নাটক নিয়ে। কখনো করছেন গ্র্যাজুয়েট, কখনো গর্ভধারিণীর কাজ। কাজ করছেন পাটিগণিত, পুতুল খেলা নাটকে। এবার তিশা মনোনয়ন পেয়েছেন প্রভাতি সবুজ সংঘ নাটকের জন্য। বলেন, ‘নাটকটি আসলে অনেকটাই শিক্ষামূলক। তবে এর মধ্যেই পরিচালক শামীম শাহেদ চমত্কারভাবে আমাদের তুলে এনেছেন। কাজটা করতে হয়েছে নরসিংদীতে গিয়ে। বেশ পরিশ্রম করতে হয়েছে আমাদের সবাইকে। এ নাটকে মনোনয়ন পেয়েছি, ভালো লাগছে।’তিশার কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 4c লিখে২২২১ নম্বরে পাঠিয়ে দিন। এর বাইরেও রয়েছে প্রথম আলোয় প্রকাশিত কুপন।রিচি বিয়ে করে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরেছেন কয়েক দিন হলো। ফিরেই কাজ শুরু করেছেন চয়নিকা চৌধুরীর কৃষ্ণবীণ নাটকে। এর বাইরেও তিনি এক ঘণ্টার কয়েকটি নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান।রিচি এবার মনোনয়ন পেয়েছেন তোমার দোয়ায় ভালো আছি মা নাটকের জন্য। বলেন, ‘এ নাটকে আমার অভিনয় করার কথাই ছিল না। হঠাত্ করেই আমার অন্য একটি নাটকের শুটিং প্যাকআপ হয়ে যাওয়ায় আমি কাজটা করতে পেরেছিলাম। কাজটা করতে গিয়ে একটু সমস্যায় পড়েছিলাম। বরিশালের সংলাপ বলতে গিয়ে সমস্যা হচ্ছিল। মোশাররফ ভাই যেহেতু বরিশালের, তাই তাঁর কাছ থেকে সহযোগিতা নিয়ে কাজটা করেছি। এ নাটকের জন্য মনোনয়ন পেয়ে আমি খুবই খুশি।’রিচিকে ভোট দিতে মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 4e লিখে২২২১ নম্বরে পাঠিয়ে দিন। পত্রিকায় প্রকাশিত কুপন পূরণ করেও আপনি ভোট দিতে পারেন। সুমাইয়া শিমু। পড়াশোনা আবার অভিনয়—দুটোই চালিয়ে যাচ্ছেন একসঙ্গে। তিনি এখন ব্যস্ত একাধিক ধারাবাহিক নাটক ও একক নাটকের কাজ নিয়ে। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে তাঁর একাধিক নাটক। আর তিনি মনোনয়ন পেয়েছেন জুয়েল মাহমুদ পরিচালিত ললিতা নাটকের জন্য। ‘এ নাটকের শুটিং করতে আমাকে যেতে হয়েছে বস্তিতে। প্রচণ্ড গরমের মধ্যেই আমরা কাজ করেছি। খুব কাছ থেকে দেখেছি বস্তিবাসীর মানবেতর জীবন। তাদের যে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আছে, সেসবই আসলে আমাদের নাটকে উঠে এসেছে। একুশে টিভিতে প্রচারিত নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে। আর এ জন্যই হয়তো দর্শক-ভক্তরা আমাকে এ নাটকের জন্য মনোনয়ন দিয়েছেন। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে।’ বলছিলেন শিমু।শিমুকে ভোট দিতে MP লিখে স্পেস দিয়ে 4f লিখে২২২১ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া কুপন তো রয়েছেই।যেসব মুঠোফোন থেকে আপনি খুদে বার্তা পাঠাতে পারবেন, তা হলো গ্রামীণফোন, বাংলা লিংক, সিটিসেল, একটেল, টেলিটক ও ওয়ারিদ।(মনোনীত তারকাদের নাম ও ছবি বর্ণানুক্রমিকভাবে ছাপা হলো)