চলার পথে মায়ের সাথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মা দিবস উপলক্ষে দেশ টিভিতে আজ রাত পৌনে ১০টায় প্রচারিত হবে ‘চলার পথে মায়ের সাথে’। গ্রামীণফোনের আমন্ত্রণে ১৮ থেকে ২৫ বছর বয়সী অসংখ্য ছেলেমেয়ে ফেসবুকে তাদের মায়ের সঙ্গে ছবি আর লেখা পাঠান। তার মধ্য থেকে বাছাই করা চারজন মা আর তাঁদের সন্তানদের আমন্ত্রণ জানানো হয় ‘চলার পথে মায়ের সাথে’ অনুষ্ঠানে। তাঁরা বিভিন্ন খেলা আর কুইজে অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সারা যাকের এবং তাঁর মেয়ে শ্রিয়া সর্বজয়া।