চলে গেছেন এমি আসছে অ্যালবাম
এমি ওয়াইনহাউস—অকালেই ঝরে পড়া এক নক্ষত্রের নাম। ব্রিটিশ এই সংগীতশিল্পী মাত্র ২৭ বছরের জীবনেই পেয়েছিলেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। ২৩ জুলাই না-ফেরার দেশে চলে গেছেন তিনি। তার পরই ২০০৬ সালে প্রকাশিত তাঁর অ্যালবাম ব্যাক টু ব্যাক কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। আইটিউনসের চার্টেও সবার ওপরে উঠে গেছে অ্যালবামটি। সবার মুখে মুখে ফিরছে এমির ‘রিহ্যাব’ গানটি। মৃত্যু এবং ভক্ত-শ্রোতাদের ভালোবাসা, সব মিলিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন এমির কাছের মানুষেরা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই শিল্পীর অসমাপ্ত কাজ নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করা হবে অচিরেই। দুই বছর ধরে তৃতীয় অ্যালবামের জন্য ভীষণ খাটাখাটুনি করেছিলেন এমি। সবগুলোর ডেমোও তৈরি আছে। এদিকে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো এমির শেষকৃত্য। ইহুদিরা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই শেষকৃত্য সম্পন্ন করে। তবে ময়নাতদন্তের জন্য নিয়মের ব্যতিক্রম করতে হয়েছিল এমির পরিবারকে। ওয়েবসাইট।