চলে গেলেন অভিনেত্রী সুসানাহ ইয়র্ক
১৯৭৮ সালের সুপারহিট চলচ্চিত্র 'সুপারম্যান'। এ ছবিতেই সুপারম্যানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী সুসানাহ ইয়র্ক। অনেকেই এখানো তঁাকে সুপারম্যানের মা হিসেবেই জানেন। দীর্ঘদিন অস্থির ক্যানসারে ভোগার পর ব্রিটিশ এই গুণী অভিনেত্রী গতকাল মারা যান। মৃতু্যকালে তঁার বয়স হয়েছিল ৭২ বছর। দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে সুসানাহ ইয়র্কের ছেলে অভিনেতা অরল্যান্ডো ওয়েলস বলেন, দীর্ঘদিন অস্থির ক্যানসার রোগে ভোগার পর অবশেষে গত শনিবার তিনি মারা যান।' তিনি এও বলেন, সুসানাহ ছিলেন একজন অসাধারণ ও মমতাময়ী মা। তঁার মতো মা খুব কমই আছে বলে মনে করছি।'মৃতু্যকালে সুসানাহ ইয়র্ক এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। ১৯৩৯ সালে জন্ম নেওয়া ব্রিটিশ এই অভিনেত্রীর চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৬০সালে। তঁার অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে টিউনস অব গে্লারি। এত তঁার সহ অভিনয়শিল্পী ছিলেন অ্যালেস গিনেজ এবং জন মিলস। এরপর ১৯৬১সালে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় দ্য গ্রিনেজ সামার' চলচ্চিত্রে। এরপর একে এক প্রায় ৭৭টি চলচ্চিত্রে কাজ করেন। চলচ্চিত্রে কাজের পাশাপাশি সুসানাহ ইয়র্ক নিয়মিত মঞ্চেও কাজ করতেন। এ ছাড়া লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্যারিয়ারের ঠিক শুরুতেই ১৯৬০ সালে মাইকেল ওয়েলসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের ঠিক ষোল বছরে এসে তঁাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সুসানাহ ইয়র্ক আর বিয়ে করেননি।