চলে গেলেন আশা ভোঁসলের বড় ছেলে হেমন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় ছেলে হেমন্ত–এর সঙ্গে আশা ভোঁসলে
বড় ছেলে হেমন্ত–এর সঙ্গে আশা ভোঁসলে

সংগীতশিল্পী আশা ভোঁসলের বড় ছেলে হেমন্ত গতকাল সোমবার স্কটল্যান্ডে মারা গেছেন। ৬৬ বছর বয়সী হেমন্ত দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
সংগীতশিল্পী আশা ভোঁসলের বড় ছেলে হেমন্তও সংগীতভুবনে সক্রিয় ছিলেন। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ছেলে হেমন্তের সুর করা অনেক গানই গেয়েছেন মা আশা ভোঁসলে।
হেমন্তের সুর করা ও আশা ভোঁসলের গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘জাগে জাগে নায়নো মে’, ‘ইউঁ কাশি প্রিয়া’ প্রভৃতি। ‘শ্রদ্ধাঞ্জলি’ ও ‘নজরানা পেয়ার কা’ গানদুটিও জনপ্রিয়তা পেয়েছিল।

বড় ছেলে হেমন্ত–এর সঙ্গে আশা ভোঁসলে
বড় ছেলে হেমন্ত–এর সঙ্গে আশা ভোঁসলে


অসুস্থ বড় ছেলেকে দেখতে খুব শিগগিরই স্কটল্যান্ড যাওয়ার কথা ছিল আশা ভোঁসলের। কিন্তু সে সময়টুকু পেলেন না তিনি।
গত তিন বছরে আশা ভোঁসলের এটি দ্বিতীয় সন্তান বিয়োগ। এর আগে ২০১২ সালে তাঁর মেয়ে বরষা আত্মহত্যা করেন।
প্রসঙ্গত, আশা ভোঁসলের বড় ছেলে হেমন্ত মারা যান ২৮ সেপ্টেম্বর। এ দিনটি ছিল আশা ভোঁসলের বড় বোন লতা মুঙ্গেশকরের জন্মদিন। টাইমস অব ইন্ডিয়া।