চলে গেলেন টম ম্যানকিউইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটষট্টিতেই চলে গেলেন জেমস বন্ড সিরিজের বেশ কিছু ছবির চিত্রনাট্যকার টম ম্যানকিউইজ। জানা গেছে, গত তিন মাস ধরে টম প্যানক্রিয়েটিক ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন রোগভোগের পর গত ৩১ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টম ম্যানকিউইজ জেমস বন্ড সিরিজে ডায়মন্ডস আর ফরএভার, লাইভ এন্ড লেট ডাই এবং দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’-এর চিত্রনাট্য লিখেছেন।সুপারম্যান সিরিজের প্রথম দুটি ছবি এবং জনপ্রিয় টিভি সিরিয়াল হার্ট টু হার্ট-তেও কাজ করেন।ছোট পর্দা ও বড় পর্দা মিলিয়ে টম প্রায় ৩০টির মতো ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। বড় পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে দ্য বেস্ট ম্যান (১৯৬৪), দ্য সুইট রাইড (১৯৬৮), ডায়মন্ডস আর ফরএভার (১৯৭১), লাইভ এন্ড লেট ডাই (১৯৭৩), দ্য ম্যন উইথ দ্য গোল্ডেন গান (১৯৭৪), সুপারম্যান: দ্য মুভি (১৯৭৮), সুপারম্যান ২ (১৯৮০ ও ২০০৬)। ছোট পর্দায় উল্লেখযোগ্য কাজগুলো হলো রানওয়ে বয় (১৯৬৬), মবিন উইথ ন্যান্সি (১৯৬৭), দ্য বিট অব দ্য ব্রাস (১৯৬৮), হার্ট টু হার্ট (১৯৭৯ ও ১৯৯৬), টেলস ফ্রম দ্য ক্রিপ্ট (১৯৯১), টকিং দ্য হার্ট (১৯৯৩), ক্লিওপেট্টা (২০০১)।উল্লেখ্য, টম ম্যানকিউইজের বাবা হলেন বিখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার জোসেফ এল ম্যানকিউইজ আর মা নামকরা অভিনেত্রী রোজ স্ট্রান্ডার।