চলে গেলেন ডালাস তারকা হ্যাগম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন টিভি চ্যানেলের অন্যতম সফল খলনায়ক ল্যারি হ্যাগম্যান আর নেই। গত শুক্রবার ৮১ বছর বয়সে পৃথিবীকে শেষ বিদায় জানালেন এই তারকা। অনেক দিন ধরেই যকৃতের ক্যানসারে ভুগছিলেন জনপ্রিয় সোপ অপেরা ডালাস-এর এই খলনায়ক। ১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল ডালাস। সেখানে জে আর এউইংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন হ্যাগম্যান। তিনি এমনই দুর্দান্ত অভিনয় করেছিলেন যে বাইরে বেরোলেও মানুষ তাঁকে খলনায়ক হিসেবেই বিবেচনা করত! এর ফলে কম ঝক্কি পোহাতে হয়নি তাঁকে। কেবল ডালাসই নয়, হ্যাগম্যান অভিনয় করেছিলেন উল্লেখযোগ্য অনেক চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকে। রয়টার্স।