চলে গেলেন ডেনিস হপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল মার্চ মাসে তাঁকে জনসমক্ষে দেখা গিয়েছিল শেষবার। তখন হলিউডের ওয়াক অব ফেমে তাঁর নামে যুক্ত হয়েছিল সম্মানসূচক তারকা চিহ্ন। প্রায় মাস দুয়েক পর আবার খবরের শিরোনাম হলেন তিনি। ২৯ মে ক্যালিফোর্নিয়ার বাড়িতে মারা গেছেন ৭৪ বছর বয়সী এই অভিনেতা। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁকে ঘিরে ছিলেন নিকটাত্মীয় ও পরিবার-পরিজন। ১৯৫৫ সালে টিভিতে প্রথম অভিনয় করেন ডেনিস। রিবেলস উইথ আউট এ কজ ছবিতে অভিনয় করে চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি। তাঁর আলোচিত অন্য ছবিগুলোর মধ্যে আছে ইজি রাইডার, অ্যাপোক্যালিপস নাও এবং ব্লু ভেলভেট। ওয়েবসাইট।