চলে গেলেন বাদল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব বাদল সরকার। কলকাতার মানিকতলার বাসভবনে গত শুক্রবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব। ১৯৫১ সালে বাদল সরকার নিজের লেখা বড় তৃষ্ণা নাটক প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে পা রাখেন নাট্যজগতে। ১৯৭৬ সালে তিনি গড়ে তোলেন শতাব্দী নাট্যগোষ্ঠী। তাঁকে বলা হয় বাংলার তৃতীয় থিয়েটারের জনক। বাদল সরকার ৫০টির বেশি নাটক লিখেছেন। তাঁর বহু নাটকই শম্ভু মিত্রের গড়া নাট্যদল বহুরূপীতে মঞ্চস্থ হয়েছে। ১৯৭২ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী এবং ১৯৬৮ সালে পেয়েছিলেন ‘সংগীত নাটক একাডেমি’ সম্মান।