চলে গেলেন মৃণাল চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতকের পঞ্চাশ থেকে সত্তর দশকের বাংলা গানের অন্যতম কণ্ঠশিল্পী মৃণাল চক্রবর্তী (৮০) আর নেই। গতকাল বুধবার রাতে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে তিনি চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । পাঁচ দিন আগে পাকস্থলীতে সংক্রমণ নিয়ে তিনি ওই নার্সিংহোমে ভর্তি হন।মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী উমা চক্রবর্তী এবং একমাত্র ছেলে রাজশেখরসহ বহু গুণগ্রাহী আর ভক্তদের।সলিল চৌধুরী আর ধনঞ্জয় ভট্টাচার্যের অনুপ্রেরণা তাঁকে একজন কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বাংলা আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতও গেয়েছেন। তাঁর গাওয়া গান নিয়ে এ পর্যন্ত বেরিয়েছে বহু অ্যালবাম। চলচ্চিত্রেও বহু গানে কণ্ঠ দিয়েছেন মৃণাল চক্রবর্তী। গতকালই কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।