চলে গেলেন মৃণাল চক্রবর্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকের বাংলা গানের অন্যতম কণ্ঠশিল্পী মৃণাল চক্রবর্তী (৮০) আর নেই। বুধবার রাতে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে পাকস্থলীতে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি হন ওই নার্সিংহোমে। তিনি রেখে গেছেন স্ত্রী উমা চক্রবর্তী এবং একমাত্র ছেলে রাজশেখরসহ বহু গুণগ্রাহী আর ভক্ত। তিনি বাংলা আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতও গেয়েছেন। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতায়।