চলে গেলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড ও টালিউডের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায় (৭৪) আর নেই। গত রোববার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন।
মৃণাল বন্দ্যোপাধ্যায় ৬০টি ছবিতে গানে সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন। ১২ জুলাই মুক্তি পাবে তাঁর শেষ ছবি ছায়াপথ। তিনি চলচ্চিত্রে প্রথম সুর ও সংগীত পরিচালনা করেন আলো আঁধারে (১৯৭২) ছবিতে।
মৃণাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের বরিশালে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে এখন আছেন নেদারল্যান্ডসে। মেয়ে আসার পর কাল বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সাত বছর বয়সে মৃণাল বন্দ্যোপাধ্যায় কলকাতায় চলে আসেন। বাবার হাতেই তাঁর সংগীতে হাতেখড়ি। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন।