চলে গেলেন রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ এ মোহাম্মদ ফারুকের হাতে বিশেষ সম্মাননা তুলে দিচ্ছেন কানিজ আলমাস
‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ এ মোহাম্মদ ফারুকের হাতে বিশেষ সম্মাননা তুলে দিচ্ছেন কানিজ আলমাস

দীর্ঘদিন ধরে যকৃতের দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকা বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের গুণী রূপসজ্জাশিল্পী মোহাম্মদ ফারুক মারা গেছেন। আজ রোববার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মোহাম্মদ ফারুকের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে ফরহাদ রেজা।
১৯৬৫ সাল থেকে রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ শুরু করেন মোহাম্মদ ফারুক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্রের রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করেছেন। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ এ বিচারকমণ্ডলীর বিশেষ পুরস্কার অর্জন করেন এই রূপসজ্জাশিল্পী।
মোহাম্মদ ফারুকের ছেলে ফরহাদ রেজা প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহ দু-এক আগে যকৃতের সমস্যা নিয়ে বাবা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ রোববার দুপুরে আমাদের ছেড়ে যান যান। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বাবাকে আমাদের মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’