চলে গেলেন শিল্পীদের ‘মাস্টার মশাই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের সংগীতজগতে ‘মাস্টার মশাই’ নামে পরিচিত বিমান মুখোপাধ্যায় আর নেই। গত বুধবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন।১৯৫৪ সালে তিনি প্রথম নিজের লেখা ও সুরে গান করেন আকাশবাণীতে। ১৯৫৪-৫৫ সালে তিনি এইচএমভিতে যোগ দেন প্রশিক্ষক হিসেবে। পুরাতনী বাংলা গান, কীর্তন ও শ্যামাসংগীতে ছিল তাঁর বিশেষ অবদান।