চলে গেলেন সিডনি লুমেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সিডনি লুমেট আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মেয়েকে উদ্ধৃত করে বিবিসি এ খবর জানিয়েছে।লুমেটের মেয়ে জানান, তাঁর বাবা দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। গতকাল তিনি ম্যানহাটনের বাসভবনে মারা যান। বিংশ শতকের নামী পরিচালক লুমেট প্রায় ৪০টি সিনেমা নির্মাণ করেছেন। চার বার অস্কারের মনোনয়ন পেলেও বহু কাঙ্খিত সেই মূর্তিটি ধরা দেয়নি তাঁর কাছে। তবে অস্কারের ২০০৫ সালের আসরে তাঁকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। লুমেট ১৯২৪ সালের ২৫ জুন পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চারটি বিয়ে করেন।