চলে গেলেন সুবীর সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবীর সেন
সুবীর সেন

‘এত সুর আর এত গান’ গানটি কে না শুনেছে? একসময় এটি মানুষের মুখে মুখে ফিরত। বাঙালি যাঁর কণ্ঠে শুনেছে এ গান, সেই সুবীর সেন গতকাল মঙ্গলবার মারা গেছেন।
গতকাল সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সুবীর সেন মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুস ও মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন।
সুবীর সেন বাংলা ও হিন্দি গানে জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রচুর গান গেয়েছেন প্রখ্যাত গীতিকার সলিল চৌধুরীর কথা ও সুরে। তাঁর গাওয়া অনেক রবীন্দ্রসংগীতও পায় সমান জনপ্রিয়তা। তাঁর কিছু বিখ্যাত গান হলো ‘সারা দিন তোমায় ভেবে’, ‘ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন’, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’, ‘পথ যে এখনো বাকি’, ‘পাগল হাওয়া’, ‘ধরণির পথে পথে’।
সংগীতে অবদানের জন্য সুবীর সেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ সম্মাননা পেয়েছিলেন।