চলে গেলেন ‘চার্লি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার্লি’স অ্যানজেলস টিভি ধারাবাহিকের চার্লি নামের চরিত্রটিকে এত চটজলদি কারও ভুলে যাওয়ার কথা নয়। বিস্ময়কর ব্যাপার, চার্লি চরিত্রে রূপদানকারী অভিনেতা জন ফরসিথ একবারের জন্যও পর্দায় নিজের চেহারা দেখাননি। কিন্তু তাতে বিশ্বজোড়া খ্যাতি অর্জনে মোটেও সমস্যা হয়নি তাঁর। রহস্যময় ওই কণ্ঠের মালিক হিসেবে তাঁকে মনে রেখেছিল দর্শকেরা। ৯২ বছর বয়সী সেই অভিনেতা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান। মৃত্যুর কারণ নিউমোনিয়া। এর আগে এক বছরের বেশি সময় ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়েছিলেন। আলফ্রেড হিচককের দ্য ট্রাবল উইথ হ্যারি ও টোপাজ ছবিতে অভিনয় করেন ফরসিথ। চার্লি’স অ্যানজেলস-এর পর তাঁর আরেকটি জনপ্রিয় সিরিজ ছিল ডাইনেস্টি। এই ধারাবাহিকে অভিনয় করে তিনি জেতেন গোল্ডেন গ্লোব পুরস্কার। ওয়েবসাইট।