চলে গেলেন 'প্রিটি উইম্যান' স্রষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁড়ি কাঁড়ি ছবির উদাহরণ টানার দরকার কী? একটিমাত্র ছবিই অন্য আট-দশজন পরিচালকের কাছ থেকে আলাদা করে দেবে তাঁকে।
ছবির নাম ‘প্রিটি উইম্যান’ (১৯৯০)। জুলিয়া রবার্টস আর রিচার্ড গিয়ার অভিনীত অসাধারণ এই ছবি মাতিয়ে দিয়েছিল বিশ্ব। গতকাল মঙ্গলবার ৮১ বছর বয়সে চলে গেলেন সাড়া জাগানো এই ছবির নির্মাতা গ্যারি মার্শাল। নিউমোনিয়া ও পরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে।
‘প্রিটি উইম্যান’ ছাড়াও গ্যারি মার্শাল পরিচালিত অন্য ছবির মধ্যে ছিল ‘দ্য ফ্ল্যামিংগো কিড’ (১৯৮৪), ‘নাথিং ইন কমন’ (১৯৮৬), ‘বিচেস’ (১৯৮৮), ‘রানঅ্যাওয়ে ব্রাইড’ (১৯৯৯) ও ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ (২০০১)। টেলিভিশনের জন্য ‘হ্যাপি ডেজ’সহ জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিকও নির্মাণ করেছিলেন তিনি।