চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ ছবির নায়ক আমিনুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর নায়ক আমিনুল হক (৯১) আর নেই। গতকাল রোববার ভোর সাড়ে চারটায় আমিনুল হক শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী পিয়ারি বেগমও মুখ ও মুখোশ ছবির অভিনেত্রী। আমিনুল হক স্ত্রী, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।আমিনুল হকের একমাত্র ছেলে রবিউল আমিন জানান, তাঁর বাবা দীর্ঘদিন হূদরোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি।আমিনুল হক মুখ ও মুখোশ ছাড়াও জোয়ার এলো, গোধূলির প্রেম, তোমার আমার, অপরাজেয়, চাপাডাঙ্গার বউ, এপার-ওপারসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন।গতকাল বাদ আসর জানাজার পর উত্তরার একটি কবরস্থানে আমিনুল হককে দাফন করা হয়।আমিনুল হকের মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক পরিবেশক সমিতির নেতারা শোক প্রকাশ করেছেন।