চল্লিশেও খুশি ডিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরন ডিয়াজ
ক্যামেরন ডিয়াজ

কুড়িতেই বুড়ি। তাহলে চল্লিশে তো বুড়িবুড়ি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই কথা ক্যামেরন ডিয়াজের কানে তুললে হেসেই উড়িয়ে দেবেন। হলিউড অভিনেত্রী যে ‘চল্লিশের পরই জীবনের শুরু’ দর্শনে বিশ্বাসী।
ডিয়াজ বলেন, ‘৪১ বছর বয়সটা আমি উপভোগই করছি। সত্যিই বয়সটাকে আমি ভালোবাসি। জীবন থেকে অনেক বাজে কিছু এই বয়সটায় দূর হয়ে যায়। সবচেয়ে বেশি দূর হয় ভয়। এটাই সবচেয়ে ভালো বয়স। এই সময়েই নারীরা বুঝতে পারে সবকিছু কীভাবে কাজ করে। বাকি কিছুর পরোয়া তারা করে না। কারণ এই বয়সটায় আপনি আর ভীত হবেন না। এই বয়সটায় পুরুষটা কী ভাবছে এ নিয়েও আপনি উদ্বিগ্ন হবেন না।’ আইএএনএস।