চা অথবা কফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি চা অথবা কফি। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সাজিন আহমেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, ভাবনা, অর্ষা, আল আমিন প্রমুখ। চা খাবেন নাকি কফি খাবেন? যদি চা খান, খেয়ে মনে হবে কফি খেলেই ভালো হতো; আর যদি কফি খান, তাহলে মনে হবে চা-ই বোধ হয় বেশি মজার ছিল। যদি কেনাকাটা করতে যান দুটি জিনিস পছন্দ হলে কোনটা নেবেন, তা নিয়ে দ্বিধান্বিত হওয়াই স্বভাবিক। একটা নেওয়ার পর মনে হয়, ওইটা নিলেই হয়তো ভালো হতো।