চাঁদ রাতের আয়োজন
আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরই পাল্টে যাবে টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা। ঈদের অনুষ্ঠানের আগে থাকবে ‘চাঁদ রাতের অনুষ্ঠান’। প্রায় সব টিভি চ্যানেলে শুরুতেই থাকবে ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। এরপর অনুষ্ঠান চলবে গভীর রাত পর্যন্ত। তেমনি কিছু আয়োজন দেওয়া হলো এই প্রতিবেদনে বাংলাদেশ টেলিভিশনসন্ধ্যা ৬-৪৫ ঈদ আলোচনা। ৭-১৫ ঈদের চাঁদ। ৮-৩০ ঈদ আয়োজন। ৯-০০ আনন্দমেলা (সংকলিত)। ১০-৩০ সংগীতানুষ্ঠান (সংকলিত)।এটিএন বাংলারাত ৮-০০ কঞ্জুস কঞ্জুস। ৯-১৫ ঈদ আনন্দ ডটকম। ১১-০০ চক্র। ১২-৩০ শুভমুক্তি।চ্যানেল আইসন্ধ্যা ৭-৫০ যে জলে আগুন জ্বলে।একুশে টিভিরাত ৯-৩০ ঈদ রিলিজেস। ১০-০০ কাওয়ালি। দেশ টিভিরাত ৯-৪৫ ও চাঁদ (পারভেজ, লিমন, দীপ্ত, জয়, আমরিন)। সরাসরি।আরটিভিসন্ধ্যা ৭-১৫ বেস্ট অব আরটিভি। ৯-২০ ইল্যুশন। ১১-১০ সূর্যজ্বালা। ১২-০৫ সীমানা পেরিয়ে।বাংলাভিশনবিকেল ৫-১৫ আমাদের রান্নাঘর। ৬-৩০ স্টাইল ফাইল। ৮-১৫ উজানে ভাসাইলাম নাও (মমতাজ)।মাছরাঙা টিভিরাত ৮-০০ রিলাক্স বস। ৯-০০ তুমি সন্ধ্যার মেঘমালা (কবির বকুল, শফিক তুহিন, সুমী, হাবিব ওয়াহিদ, কনা, ন্যান্সি, রিপন মিয়া)। ১১-০০ উড়াল (আনুশেহ, পান্ডু, রাহুল আনন্দ)।চ্যানেল নাইনরাত ১১-১৫ জরি ফিতা রেশমি রুমাল (হায়দার হোসেন)। যে জলে আগুন জ্বলে (চ্যানেল আই)চ্যানেল আইয়ে ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক যে জলে আগুন জ্বলে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে অভিনয় করেছেন রওনক হাসান, বিন্দু, ফারুক আহমেদসহ আরও অনেকে। এক পরিবারের প্রতিটি মানুষ কোনো না কোনো চুরির সঙ্গে জড়িত। অভিনব কায়দায় তারা মানুষের নানা জিনিস চুরি করে থাকে। কেউ পকেট চুরি, কেউ এলাকার মানুষের মুঠোফোন চুরি, কেউ বা আবার জড়িয়ে আছে এলাকার বড় কোনো চুরির ঘটনার সঙ্গে। সেই পরিবারে হঠাৎ একদিন আগমন ঘটে একটি মেয়ের, যে কিনা পরিবারের প্রত্যেক মানুষকে ভালো করার জন্য কাজ করতে থাকে।চক্র (এটিএন বাংলা)এটিএন বাংলায় ঈদের আগের দিন রাত ১১টায় প্রচারিত হবে নাটক চক্র। আনিসুল হকের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন লিটু সাখাওয়াত। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন প্রাণ, মৌসুমী নাগ, মাহমুদুল ইসলাম, পুতুল, রুমি প্রমুখ। অমাবস্যার রাতে চৌকিদার বশিরের ঘরে সিঁধ কাটে কাশেম। ঘরের ভেতরে ঢুকে চমকে ওঠে সে। বশিরের ঘরে সোনা মিয়া! এরপর চুরি করে ফিরে আসে সে। এদিকে পরদিন এই চুরির জন্য কাশেমকে আটক করে চৌকিদার। কাশেমের মুখে একই কথা—সে চুরি করেনি, সেই রাতে সে সোনা মিয়ার সঙ্গে কার্ড খেলেছিল। সোনা মিয়াকে ডাকা হয়। সব শুনে সোনা মিয়া বলে, কাশেম আগের রাতে তার ঘরে তার সঙ্গেই কার্ড খেলেছে। কাশেম ছাড়া পায়। পেছনে পড়ে থাকে কিছু গল্প।উড়াল (মাছরাঙা টিভি)গান আর থিয়েটার-ভাবনা নিয়ে আয়োজন ‘উড়াল’। একই মঞ্চে একই সঙ্গে চলছে গান আর অভিনয়। এখানে আছে দুটি চরিত্র—সাদা আর কালো। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন রাহুল আনন্দ ও জয়নাল। রয়েছে নানা রকম গান— রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, আনুশেহ আর রাহুলের গান। সংগীত পরিচালনা করেছেন আনুশেহ ও পান্ডু। ঈদের আগের দিন রাত ১১টায় প্রচারিত হবে প্রায় তিন ঘণ্টার এই অনুষ্ঠান।