চাঁদনীর গানে মুগ্ধ শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফিরে আসি হারানো দিনের গানে’ অনুষ্ঠানে চাঁদনী
‘ফিরে আসি হারানো দিনের গানে’ অনুষ্ঠানে চাঁদনী

‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানের মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি। বাংলা গানের বিশাল ভান্ডার থেকে এমন কিছু গান নিয়ে সম্প্রতি পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ফিরে আসি হারানো দিনের গানে’ শিরোনামে চাঁদনীর একক সংগীতসন্ধ্যা। চাঁদনী পাবনা বন্ধুসভার যুগ্ম সাংগঠনিক সম্পাদক। রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতায় তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করেছে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান রঙ্গন, সহযোগিতা করে ঐতিহ্য পাবনা।
সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক। অনুষ্ঠানে চাঁদনী গেয়েছেন ১৫টি গান।