চাঁদপুর উদীচীর সমেঞ্চলন
অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শুক্রবার চাঁদপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অষ্টম সমেঞ্চলন শেষ হয়েছে। সকাল সাড়ে ১০টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অধ্যাপক দুলাল দাস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমেঞ্চলনের উদ্বোধন করেন। একই সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা শাখার সভাপতি বিনয় ভূষণ মজুমদার। এ সময় উদীচীর শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে উদীচী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টিতে অবদান রেখে সব কার্যক্রম পরিচালনা করে আসছে। উদীচী কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। মৌলবাদী গোষ্ঠীর কার্যকলাপের সঙ্গে আপস করেনি।