চাঁদের আলোয় চাঁদ দেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়োজনের নাম ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’। জীবনানন্দ দাশের এই পঙিক্ত পাঠ করেই শুরু হবে অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যায়। তখন আকাশ ভালো থাকলে পূর্ব দিগন্তে উঠবে আষাঢ়ী পূর্ণিমার পূর্ণশশী। চরাচর ভেসে যাবে তার স্নিগ্ধ জ্যোৎস্নায়।টেলিস্কোপ দিয়ে এই পূর্ণিমার চাঁদ পর্যবেক্ষণের আয়োজন রয়েছে ধানমন্ডির ৮ নম্বর সড়কের খেলার মাঠে। পর্যবেক্ষণ চলবে রাত ১২টা পর্যন্ত। সঙ্গে থাকবে ‘ডিরেক্ট ফরম দ্য মুন’ ও ‘টাইম অব অ্যাপোলো’ নামের দুটি চলচ্চিত্র প্রদর্শনী এবং মহাকাশ নিয়ে আলোচনা। সৌমেন হাজরা ও ইমরানুল ইসলাম সরকার আলোচনা করবেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। চাঁদের আলোয় চাঁদ দেখতে আগ্রহীরা চলে আসতে পারেন অনায়াসে।