চাচার স্মৃতিজড়ানো জায়গায় ঘুরেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে স্ট্রিট শো রাত বিরাতে। উপস্থাপনা করেছেন সাহেদ। অনুষ্ঠানে আজকের অতিথি সুরকার ও সংগীত পরিচালক আরমান খান। গতকাল সোমবার মুঠোফোনে তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি ছিলেন চীনের গুয়াংজুতে। ‘রাত বিরাতে’ অনুষ্ঠানে কী করেছেন?আমি চীনে আসার আগে অনুষ্ঠানটি ধারণ করা হয়। চাচার (আজম খান) স্মৃতি জড়িয়ে আছে, এমন কিছু জায়গায় আমরা গিয়েছি। যেমন—মুক্তিযুদ্ধের আগে তিনি ছিলেন আজিমপুর কলোনিতে। প্রথম পড়াশোনা করেছেন পলাশী প্রাইমারি স্কুলে। মুক্তিযুদ্ধের পর চলে আসেন কমলাপুরের জসীমউদ্দীন রোডের বাসায়। এই বাড়িতেই শুরু হয়েছিল চাচার বাংলা পপ ও রক গানের যাত্রা। গঠন করেছিলেন নিজের ব্যান্ড ‘উচ্চারণ’। সারা রাত আমি আর সাহেদ ভাই ঘুরেছি এসব জায়গায়। ভোরে ছিলাম মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।আজম খানের ব্যাপারে আপনার বাবা আলম খান তো অনেক কিছু জানেন।এই অনুষ্ঠানে চাচাকে নিয়ে তিনিও স্মৃতিচারণা করেছেন। আপনি গানের সঙ্গে জড়িত হলেন কীভাবে?আমার বাবাকে তো সবাই চেনেন, বড় মাপের সুরকার ও সংগীত পরিচালক। আর চাচা আজম খান পপ ও রক গানের শিল্পী। আমার গানের ব্যাপারে চাচার ভূমিকা ছিল বেশি। ছোটবেলায় চাচার খুব কাছাকাছি থাকতাম। তিনি যখন প্র্যাকটিস করতেন, নিজে কিংবা উচ্চারণ ব্যান্ডের সঙ্গে—ওই সময় চাচার পাশে থাকতাম। যখন নিজে কিছু করার পরিকল্পনা করেছি, তখন চাচা বললেন, ‘প্রথম অ্যালবাম যদি হিট না করে, তাহলে আর দাঁড়াইতে পারবা না। ওইটা মাথায় রাইখা কাজ করো।’আপনার নিজের গানের কথা বলুন।আমার সুর করা গান নিয়ে লেজার ভিশন থেকে এপ্রিল মাসে বেরিয়েছে অ্যালবাম কানামাছি মৌমাছি। এখানে গান গেয়েছেন বিপ্লব, হাসান, শুভ্র দেব, কনা, মাহাদি, মিমি, আর্ণিক, আরিফ। আসছে তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ‘গর্ব’ প্রতিযোগিতার সেরা ১০ জনের গান নিয়ে অ্যালবাম আমাদের গান। এখানে সব কটি গানের সুর করেছি আমি।